31 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে শরিফুল খানের এই অর্জন বাংলাদেশের জন্য একটি মাইলফলক

জনপ্রিয়
বাংলাদেশে জন্ম নেওয়া শরিফুল এম খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। যা প্রবাসী বাংলাদেশিদের জন্য গৌরবময় অর্জন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর ২০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত ১৩ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট ৭০ জন সামরিক কর্মকর্তাকে পদোন্নতির জন্য মনোনীত করেন। এর মধ্যে ৫৫ জন ব্রিগেডিয়ার জেনারেল পদে এবং ১৫ জন মেজর জেনারেল পদে মনোনয়ন পান। মনোনীতদের মধ্যে ছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা শরিফুল এম খান।
ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খান বর্তমানে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’-র স্টাফ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করছেন। শরিফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হন। তার কর্মজীবনে উল্লেখযোগ্য অবদান রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন এবং উৎক্ষেপণব্যবস্থায়।
শরিফুল খানের এই অর্জন বাংলাদেশের জন্য একটি সম্মানজনক মাইলফলক
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...