31 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ঢাকার পথে রওনা হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকার পথে রওনা হয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রায় ১৩ বছর পর বাংলাদেশে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সফর। খবর জিও টিভির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর একজন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে যাচ্ছেন।

২৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই সফরে দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০১২ সালের পর এটাই ঢাকায় কোনো শীর্ষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। ইসলামাবাদ একে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে দেখছে।

সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বাণিজ্য বিষয়ক চুক্তিও অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর পাকিস্তান ও বাংলাদেশ গত বছর সমুদ্রপথে বাণিজ্য শুরু করে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার-টু-সরকার বাণিজ্য সম্প্রসারণ করে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন।

এ ছাড়া বৃহস্পতিবার পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকায় বৈঠকে অংশ নেন, যেখানে যৌথ কমিশন গঠনের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সম্মত হয়। তার আগের দিন দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারাও পাকিস্তানে বৈঠক করেছেন।

গত মাসে ইসলামাবাদ ও ঢাকা কূটনৈতিকভাবে বড় ধরনের অগ্রগতি অর্জন করে যখন তারা নীতিগতভাবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়।

এপ্রিল মাসে করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং লাইন চালুর মাধ্যমে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং উভয় দেশ সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...