30 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে। নিজেদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় তাদের। শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে দাফন শেষ হয়। এর আগে, রাত ১১টায় হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহত ওমর আলীর চাচাতো ভাই সাব্বির হোসেন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত ৮টার দিকে ময়নামতি হাইওয়ে থানা থেকে মরদেহগুলো বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর বেপারী বাড়িতে নিয়ে যান স্বজনরা। সেখানে পৌঁছানোর পর দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে নিহত হন একই পরিবারের চারজন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...