- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
ছেলেরা ইসলামিক পড়াশোনা করে তাই চলচ্চিত্র ছড়ে দেবেন অনন্ত জলিল- হ্যা এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে এমনটা জানিয়ে বললেন, হাতে যে কয়টা কাজ আছে শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেব, বাচ্চারা ইসলামিক লেখাপড়া করে তাঁর বাবা মা সিনেমা করে এমনটা ভালো দেখায় না।
অনন্ত জলিল ছেলেদের পড়াতে চান, মদিনায়। এ অভিনেতা বলেন, ‘বর্ষার কথা হচ্ছে আমাদের হাতে যে দুই তিনটা মুভি আছে, সেগুলো শেষ করে তারপরে দেখা যাবে।
আমার দুইটা ছেলে আছে জানেন। আমার বড় ছেলে এখন ৮ পারা কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে, দ্বিতীয়বার পড়ছে। ওদের একজনের সাড়ে ৭ বছর, আরেকজনের সাড়ে ১০ বছর।
যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’
অনন্ত জলিল বলেন, ‘আমার দুই ছেলে মানারাতে পড়ে। যেহেতু ওখানে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে ধর্মীয় পড়াশোনা হয়, ওরা কিন্তু জোহরের নামাজের পর ছুটি দিয়ে দেয়।
এই যে একটা ইসলামিক শিক্ষা। ওরা বাসায় আসার পর ওদের টিচার আসে। এরপর ওরা মাদ্রাসায় চলে যায়। ওরা আমাদের চেয়ে বেশি বিজি।’

