30 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমেরিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য অনুমতি চাইছিল ইউক্রেন। তবে শেষ পর্যন্ত ওয়াশিংটন স্পষ্টভাবে সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট–এর বরাতে রুশ সংবাদমাধ্যম জানায়, ইউক্রেন একাধিকবার পেন্টাগনের কাছে অনুমতি চেয়েছিল রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন ATACMS ব্যবহার করে হামলার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র প্রতিবারই তা নাকচ করে দিয়েছে।
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন চাইলে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারে, তবে সেজন্য কোনোভাবেই যেন মার্কিন অস্ত্র বা প্রযুক্তি ব্যবহার না করে। যুক্তরাষ্ট্রের শর্ত হলো মার্কিন ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে, আক্রমণাত্মক নয়।
বিশ্লেষকদের মতে, ইউক্রেনের প্রতি এই কড়াকড়ি সিদ্ধান্ত এসেছে এমন সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এতে বোঝা যাচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আরও উত্তপ্ত না করে শান্তি আলোচনার পথ রক্ষাতেই সতর্ক অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...