26.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শর্টস পরে ইনস্টাগ্রামে সুহানা, বাবার মন্তব্যে সরগরম নেটদুনিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 বিনোদন ডেস্ক :
বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান যেখানেই আসেন, সেখানেই যেন শুরু হয় নতুন এক ট্রেন্ড। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর স্টাইলিশ ছবিগুলো ঘিরে ঝড় উঠেছে নেটমাধ্যমে। হলুদ পোশাকে, টাইট পোনি, গাঢ় মাসকারা আর নুড গ্লস লুকে একেবারেই ভিন্ন রূপে ধরা দিলেন সুহানা।
কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়লো বাবার মন্তব্য। ছবির ক্যাপশনে সুহানা লিখেছিলেন— “Song & Mascara on Repeat”। আর তাতে শাহরুখ খানের মিষ্টি কমেন্ট, “Yeh badli badli si, but same same pretty”— মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
 এরই মধ্যে নেটফ্লিক্সে ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছেন সুহানা। তবে এবার তিনি আসছেন আরও বড় চমক নিয়ে— বাবার সঙ্গেই একসঙ্গে বড়পর্দায়! শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম সিনেমা ‘কিং’, যেখানে থাকছেন বলিউডের নামিদামি তারকারাও।
 আপনার কি মনে হয়, বাবার মতো সুহানাও কি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবেন?
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...