26.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

রুমিন ফারহানাকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিয়েছেন গোলাম মাওলা রনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘বিউটি উইথ ব্রেইন’ আখ্যা দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, “নারী যখন বুদ্ধিমতী হয়, তখন তা ‘বিউটি উইথ ব্রেইন’-এ পরিণত হয়। কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এটি অনেক পুরুষের জন্য বেশ অস্বস্তিকর বিষয়।” তিনি বলেন, আমাদের দেশের পুরুষরা সাধারণত তুলতুলে, পুতুপুতু ধরনের মেয়ে পছন্দ করে।
দলের দুঃসময়ে রুমিন ফারহানা একাই বিএনপির জন্য লড়েছেন উল্লেখ করে রনি বলেন, সংসদে তার বক্তব্যগুলো ছিল অবিশ্বাস্য। হাসতে হাসতে যখন তিনি মাইক ধরতেন, তখন আওয়ামী লীগের স্পিকারসহ সবাই ঠিক বুঝে উঠতে পারতেন না তিনি আসলে কী বলছেন। রুমিন ফারহানা একাই পুরো সংসদকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছিলেন।
গোলাম মাওলা রনি আরও বলেন, বিএনপির ১০০ জন বড় নেতা সারা দেশে প্রতিদিন যা না করতেন, সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি টেলিভিশন টক শোতে বর্তমানে বিএনপির যেসব তারকা রয়েছেন, তাদের মধ্যে রুমিন ফারহানাকে এক নম্বর তারকা হিসেবে উল্লেখ করেন।
তবে রুমিন ফারহানার পক্ষে বিএনপির শক্ত অবস্থান দেখছেন না রনি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় বিএনপি তাদের অনেক ত্যাগী নেতাকর্মীকেও ‘কুরবানি’ দিচ্ছে। তিনি বলেন, “রুমিন ফারহানাকে নিয়ে বিএনপিতে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে মূলত রুমিন ফারহানার যতটা না ক্ষতি হবে, একই ক্ষতি হবে বিএনপির। যারা জামায়াত ও এনসিপির টার্গেট হয়েছে, এই জায়গাটাতে তাদের বেশি ক্ষতি হবে।” উদাহরণ হিসেবে তিনি বলেন, কুমিল্লাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সুযোগ দিতে গিয়ে অনেক বিএনপি নেতা তাদের নিজস্ব নেতাকে কুরবানি করতে চাচ্ছেন। এই জায়গাগুলো বিএনপিকে মেরামত করতে হবে।
বিএনপির সামনে বিপদ রয়েছে বলে সতর্ক করে রনি বলেন, “বিএনপি সেই কাজগুলো না করে উলটো নীরবতা পালন করছে। নিজের দলের যারা বিপদের দিনের বিশ্বস্ত বন্ধু, তাদেরকে জবাই করার বা তাদেরকে শ্মশানে পাঠানোর যে নীরবতা অবলম্বন করছে, এটি আল্টিমেটলি এই দলটিকে শেষ করে দেবে।”
উল্লেখ্য, সম্প্রতি এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে। সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিনের সমর্থকদের সঙ্গে এনসিপির নেতাদের হাতাহাতি হয়। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে কড়া সমালোচনা করেন। এর জবাবে রুমিন ফারহানা হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে গালি দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...