33 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

নির্বাচনী ইশতেহার ঘোষণা করল ছাত্রদল সমর্থিত পরিষদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান (ভিপি), শেখ তানভীর বারী হামিম (জিএস) ও তানভীর আল হাদী মায়েদ (এজিএস) পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১০ দফার এই ইশতেহার পাঠ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
ইশতেহারগুলো হলো—
১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য, ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।
২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি।

 

৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা, এবং বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করা।

৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এবং গবেষণার মানোন্নয়ন।

৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস প্রচলন, এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা।

৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ, এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা।

 

৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি।

৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি, এবং সাইবার বুলিং প্রতিরোধ।

৯. বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি।

১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।

ইশতেহারে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যাবশ্যক। গণমানুষের সেই আকাঙ্খা বাস্তবায়নে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করব।
এতে আরো বলা হয়, আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...