31 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমেরিকার সামনে মাথা নত করবে না ভারত : পীযূষ গয়াল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক আরোপ নিয়ে এবার কঠোর বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তাঁর দেশ ‘মাথা নত’ করবে না। ভারত নতুন বাজার অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাবে।
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে গত সপ্তাহে এ শুল্ক কার্যকর হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি এ প্রতিক্রিয়া জানাল। এতে দুই দেশের মধ্যে শিগগিরই যে সমাঝোতা হচ্ছে না– তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল শনিবার আলজাজিরা এ খবর জানায়।
নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গত শুক্রবার পীযূষ গয়াল বলেন, ‘যদি কেউ আমাদের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, তাহলে ভারত সর্বদা প্রস্তুত। কিন্তু ভারত কারও কাছে মাথা নত করবে না; কখনও দুর্বলতা দেখাবে না।’ গয়াল বলেন, তারা নতুন বাজার দখল করবেন।
চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, যা বিশ্বব্যাপী বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে। নয়াদিল্লি এ শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে। কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে।
ট্রাম্প বৃহত্তর মার্কিন প্রবেশাধিকার চান। অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সম্মত নয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য। দেশটিতে ৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে তারা। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ৫০ শতাংশ শুল্ক বাণিজ্য নিষেধাজ্ঞার মতো এবং এটি ছোট সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এরই মধ্যে ভারত থেকে পোশাক, সামুদ্রিক খাবার ও গহনার অনেক ক্রয়াদেশ বাতিল করেছেন মার্কিন ক্রেতারা। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের শঙ্কা তৈরি হয়েছে।
পীযূষ গয়াল বলেন, ভারত সরকার প্রতিটি খাতকে সহায়তা করবে। সেই সঙ্গে রপ্তানি বাড়াতে আগামী দিনে বেশ কয়েকটি পদক্ষেপ প্রকাশ করবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এ বছর ভারতের রপ্তানি ২০২৪-২৫ সালের সংখ্যা ছাড়িয়ে যাবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...