28 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

সিইসির সঙ্গে দুপুরে বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ৫ আগস্টের পর প্রথমবারের মতো ইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর পরই বৈঠকটি বাতিল করা হয়। 

গতকাল রবিবার সিইসির দপ্তর থেকে জানানো হয়, সোমবার দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...