27.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নীতিভ্রষ্ট ও লোভীদের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বান মাসুদ হাসান তুহিনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

নওগাঁ প্রতিনিধি: মো: মাসুদ রানা মিশু
নীতিভ্রষ্ট, লোভী, স্বার্থপর, প্রতিহিংসাপরায়ণ ও অসৎ লোকেদের হাতে কখনোই দেশের প্রকৃত কল্যাণ আসেনি, আর ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন নওগাঁ সদর আসন-৫ থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন।
তিনি বলেন, “আজকের রাজনীতিতে যারা কেবল ব্যক্তিগত স্বার্থ এবং প্রতিহিংসার রাজনীতি করে, তারা দেশের জন্য কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারে না। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধারা সূচিত হয়েছে, সেখানে এই ধরনের অপশক্তির কোনো আশ্রয়-প্রশ্রয় থাকবে না।”
তুহিন আরও বলেন, “দেশ শীঘ্রই একটি নতুন রাজনৈতিক পথ পাবে। জনগণকে স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতি প্রদানের দায়িত্ব বিএনপি পূরণ করবে। আমরা সকলে ঐক্যবদ্ধ হলে দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতন্ত্রের প্রতিফলন নিশ্চিত করতে পারব।”
তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সকলে মিলে দেশের জন্য কাজ করি, নীতিভ্রষ্ট ও অসৎ শক্তিকে পরাজিত করি এবং সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর আসন-৫ এ মাসুদ হাসান তুহিন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় মাঠসংযোগ শুরু করেছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

গণপূর্তে লটারির ঝড়! এবার বদলি ৪০৯ প্রকৌশলী

গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী...