- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
২৩ আগস্ট থেকে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। প্রাকৃতিক এ দুর্যোগে দেশটির দুই হাজার ২০০ গ্রামের ২০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। এ ছাড়া মৃত্যুর খবর মিলেছে অন্তত ৩৩ জনের।
পিটিআই জানায়, প্রচণ্ড বৃষ্টিতে চেনাব, রাভি ও সুতলেজ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যা দেখা দিয়েছে। এদিকে পাঞ্জাব থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানিতে এবার সিন্ধুও ‘ভয়াবহ বন্যার’ কবলে পড়তে যাচ্ছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। পাঞ্জাবে অভাবনীয় মাত্রার উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে বলে জানিয়েছে ডন।
ভারতের মধ্যপ্রদেশ ও হিমাচলের অনেক এলাকায় তুমুল বৃষ্টিপাতের কারণে পাকিস্তানে আরও পানি ঢুকতে পারে শঙ্কায় পূর্বাঞ্চলীয় প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) তাদের সতর্কবার্তায় পরবর্তী ৪৮ ঘণ্টাকে বেশ ‘গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়েছে।

