27 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

পর্তুগালে ভয়াবহ ট্রাম দুর্ঘটনা, প্রাণ গেল ১৫ জনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 আন্তর্জাতিক ডেস্ক :
পর্তুগালের রাজধানী লিসবনে গ্লোরিয়া ফানিকুলার ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হতাহতদের অধিকাংশই বিদেশি নাগরিক।
বুধবার শহরের রেস্তোরাডোরেস স্কয়ার থেকে বাইরো আল্টো এলাকায় ওঠার সময় ঐতিহাসিক এই ট্রাম লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রামটির ব্রেক ফেল করেছিল।
লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস একে “শহরের জন্য দুঃখজনক দিন” হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ট্রামটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীরা আতঙ্কে জানালা ভেঙে লাফিয়ে পড়ার চেষ্টা করছিলেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...