- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, “ভারত ও রাশিয়াকে আমরা চীনের গভীর অন্ধকারে হারিয়েছি।” তিন নেতা—শি জিনপিং, নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন—এর ছবি সংযুক্ত করে তিনি আরও লিখেন, “তাদের দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।” বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লি ও মস্কোর ঘনিষ্ঠতা নিয়ে এটি ট্রাম্পের পরোক্ষ স্বীকারোক্তি।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে লেখেন, ‘মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে চীনের গভীর অন্ধকারে হারিয়েছি। তাদের একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি!’

