28 C
Dhaka
শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ভোটার উপস্থিতি কমাতে ট্যাগিং-প্রচারণা চালানো হচ্ছে: শামীম হোসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও কিছু গণমাধ্যমে ট্যাগিং ও প্রোপাগান্ডার মাধ্যমে তার ভোট কমানোর চেষ্টা চলছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কিছু চিহ্নিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমাকে পরিকল্পিতভাবে ট্যাগিং করা হয়েছে। তবে শিক্ষার্থীরা সচেতন, তারা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ ইতিবাচক রয়েছে এবং সেটি অব্যাহত থাকলে ফলাফল যা-ই হোক তিনি মেনে নেবেন।
অন্যদিকে সিনেট ভবন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম জানান, সকাল ১০টা পর্যন্ত ডাইনিংরুম বুথে প্রায় ২০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তার প্রত্যাশা, এভাবে চলতে থাকলে বিকেল ৪টার মধ্যে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট গ্রহণ সম্ভব হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...