27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, গুরুতর আহত কারিশমা শর্মা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

পেয়ার কা পাঞ্চনামা ২’ অভিনেত্রী কারিশমা শর্মা হঠাৎ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, মাথায় এবং পিঠে চোট পেয়েছেন তিনি।

কারিশমা  নিজেই ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, গতকাল শুটের জন্য চার্চগেটের উদ্দেশে ট্রেনে উঠে ছিলেন। বন্ধুরা ট্রেনে উঠতে না পারায় ভয় পেয়ে তিনি নিজেই চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন।  তিনি চিত হয়ে পড়েন এবং মাথায় প্রচণ্ড আঘাত পান।

তিনি জানিয়েছেন, শরীরে ক্ষত ও মাথার ফুলাভাব রয়েছে। চিকিৎসকের পরামর্শে এমআরআই করা হয়েছে এবং একদিন হাসপাতালে তাকে নজরে রেখেছিলো ।

কারিশমা অনুরাগীদের কাছে নিজের দ্রুত আরোগ্য কামনা করার অনুরোধ করেছেন। তিনি লিখেছেন, “গতকাল থেকে আমি খুব যন্ত্রণায় আছি, কিন্তু শক্ত থাকার চেষ্টা করছি। আমার জন্য প্রার্থনা করবেন, ভালোবাসা পাঠাবেন।”

অভিনেত্রী কারিশমাকে ‘হোটেল মিলান’, ‘ফাঁসতে ফাঁসাতে’, ‘উজড়া চমন’, ‘এক ভিলেন রিটার্নস্‌’সহ একাধিক জনপ্রিয় সিনেমা এবং ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকে দেখা গেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...