26.5 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

জলকামান-লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরাল পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করছেন। তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে।

অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে

দুপুর আড়াইটার দিকে অবরোধকারীদের রাস্তা থেকে সরাতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে। আন্দোলনকারীদের অভিযোগ, সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ব্যস্ততম এই মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়। ছত্রভঙ্গ আন্দোলনকারীরা মোড়ের পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন।

এদিকে, জাতীয় জাদুঘরের সামনে আজ টানা চতুর্থ দিনের মতো অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

এ নিয়ে তাদের আন্দোলন অষ্টম দিনে গড়িয়েছে। এর আগে, একই দাবিতে তারা চার দিন প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন।

ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

গত ৬ ফেব্রুয়ারি, হাইকোর্টের আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়। হাইকোর্টের রায়ে, আপিল বিভাগের কোটাসংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...