টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৭১ রান। ইনিংসের ভরসা ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান—৪৫ বলে ৫৮ রান করেন তিনি। তবে অন্য ব্যাটাররা ভাল করতে পারেননি। ফখর জামান ১৫, সাইম আয়ুব ২১, হুসেইন তালাত ১০ ও মোহাম্মদ নওয়াজ ২১ রান যোগ করেন। ভারতের হয়ে শিবম দুবে নেন ২ উইকেট, কুলদীপ যাদব শিকার করেন ১টি।
জয়ের লক্ষে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে এগোয়। অভিষেক শর্মার ব্যাট থেকে আসে ৩৯ বলে ঝোড়ো ৭৪ রান, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শুভমান গিলও খেলেন ২৮ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস। যদিও সুর্যকুমার যাদব শূন্য রানে ফেরেন, আর সঞ্জু স্যামসন ১৩ বলে ১৭ রান করে আউট হলে সাময়িক চাপ তৈরি হয়। কিন্তু তিলক ভর্মা (১৯ বলে অপরাজিত ৩০) ও হার্দিক পান্ডিয়ার ঠান্ডা মাথার ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় ভারতের।
পাকিস্তানি বোলারদের মধ্যে হারিস রউফ ২ উইকেট নিলেও বাকি বোলাররা ছিলেন নখদন্তহীন। একটি করে উইকেট পেয়েছেন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।