29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

৪৮ ঘণ্টার বেশি সময় ধরে নিখোঁজ মামুন ; হাসনাতের উদ্বেগ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 খবরের দেশ ডেস্ক :
৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন—
”গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।
একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।”
তিনি আরও লিখেন –
  ”একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমের নীরবতা নতুন করে রাজনৈতিক ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার আশঙ্কা তৈরি করছে”।
- Advertisement -spot_img
সর্বশেষ

চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

    প্রেসবিজ্ঞপ্তি: দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান-এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এফ এম সুমন। সম্প্রতি চ্যানেল...