29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

জবি ছাত্রদলের স্বাস্থ্যসেবা ক্যাম্পে ১৮শ শিক্ষার্থীর সেবা প্রদান

জনপ্রিয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের শারীরিক বিভিন্ন সমস্যা ও পরামর্শের জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখা। তিন দিনব্যাপী এ ক্যাম্পে ১৮শ জন শিক্ষার্থীকে ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এ ক্যাম্পের সমাপ্তি ঘটে। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় ক্রমান্বয়ে গাইনি, ত্বক (স্কিন) ও মেডিসিন সেবা প্রদান করে সংগঠনটি।
কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা: উম্মে হানি পৃথ্বী ও ডা : ফাইরুজ ফানান্না। এ দিন সাড়ে চারশো শিক্ষার্থীকে সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে। দ্বিতীয় দিন ত্বকের যত্নের সেবা প্রদান করেন চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: মোরশেদুল ইসলাম সজীব ও ⁠ডা: তানজিনা রহমান। এতে পাঁচ শতাধিক ও শেষ দিন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: আব্দুল বারী মামুন, ⁠ডা: কামরুল হাসান মুন্না ও ⁠ডা: সজল আহমেদ। আট শতাধিক শিক্ষার্থীকে ওষুধ ও সেবা প্রদান করেন। তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: সাব্বির শরীফ শাকিল।
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। গতকাল বুধবার ত্বক, আজ মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয়, এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করার মতো ছিল। বিশেষ করে আমাদের নারী বন্ধুদের জন্য আগামীতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ গ্রহণ করব। আমাদের কাজ এখানেই শেষ হবে না, ভবিষ্যতেও চলমান থাকবে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিক্যাল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহ্বান করেছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমাদের মেডিক্যাল ক্যাম্প চালু থাকবে।’
-নুঝাত জাহান
জবি।
- Advertisement -spot_img
সর্বশেষ

বালিশকাণ্ডের পর এবার গণপূর্তের শীর্ষ চেয়ারে মূলহোতা! নেপথ্যে কী?

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের...