31.4 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সীতাকুণ্ডে ৫ দফা দাবিতে জামাতের বিক্ষোভ মিছিল  ও সভা অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মোঃহোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি:

সীতাকুণ্ড দেখা গেল সরা দেশের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্র ঘোষিত জুলাই সনদ বাস্তবায়ন ও পিআরসহ ৫ দফা দাবিতে, বিক্ষোভ মিছিল সভা অনুষ্ঠিত হয়

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  বিকালে ৩টায় থেকে সন্ধ্যা সোয়া ৬টায় পর্যন্ত  বিক্ষোভ মিছিল ও  সমাবেশটি  অনুষ্ঠিত হয় । এতে নির্বাচনী প্রতীক হাতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সীতাকুণ্ড থানার উত্তর বাইপাস থেকে প্রায়  দক্ষিণ বাইপাস পর্যন্ত  মুখরিত হয় দাঁড়িপাল্লা স্লোগানে। এতে জামায়াতের নেতারা  বলেছেন, এ সমাবেশ প্রমাণ করে জামায়াত নির্বাচনী মাঠে কতটা প্রস্তুত ও সংগঠিত।

এ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। এ সময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গুপ্ত হামলা এবং অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি বলেন, জনগণ ফ্যাসিবাদ আর চায় না। কুরআনের শাসন কায়েমে সকলকে ভেদাভেদ ভুলে এক হওয়ার এখনই সময়। ইনশাআল্লাহ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মু. তাহের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রাশেদুজ্জামান মজুমদার, সহকারী সেক্রেটারি মু. কুতুবউদ্দিন শিবলী ও এড. আশরাফুর রহমান, যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, শ্রমিক কল্যাণ সভাপতি মিছবাহুল আলম রাসেল, মিডিয়া বিভাগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার আমির হাফেজ আলী আকবর, ছাত্রশিবির সভাপতি আশরাফ উদ্দিনসহ,ও

প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত, জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার প্রত্যয় তারেক রহমানের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে...