32.3 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের মতবিনিময় সভা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


মিলন মাহমুদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলা সরকারী কমিশনারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার পরিকল্পনা তুলে ধরে বলেন, ভূমি অফিসের প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বেদখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার, অবৈধ ইটভাটা উচ্ছেদ ও কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কন্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমূখ।

তারা ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি বিভিন্ন সমস্যা, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সেবা প্রত্যাশী সাধারণ মানুষের হয়রানির বিষয়ে এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় এসিল্যান্ড ভূমি অফিসের বিদ্যমান সমস্যা, অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন। এসব কাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ও সার্বিক সহযোগিতা কামনা কারেন তিনি।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আবু সাঈদ, আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাবের সদস্য খবরের দেশ ও মানিকগঞ্জ দর্পন প্রতিনিধি মিলন মাহমুদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক ভোরের বাণীর মো. মামুন হোসাইন, তরুনকণ্ঠ ও আমার বার্তার মাহমুদুল হাসান, ইনফো বাংলার রুহুল আমিন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, মুভি বাংলার ছানোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, নব বাণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দলীয় কার্যালয় থেকে সাবেক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলের সাবেক মন্ত্রী ও বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের...