30 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

একমাত্র প্রার্থী আসিফ আকবর

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এটি নিশ্চিত হয়েছে।
বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান জানান, মোট ১৬টি আবেদন প্রত্যাহার হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৩৪ জন প্রার্থী লড়বেন। ভোট হবে শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। বাকি বিভাগে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। শুধু তিনিই নন, তার প্যানেলের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও সরে দাঁড়িয়েছেন। ফলে নির্বাচনের উত্তাপ অনেকটাই কমেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রিধিকার মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর রহমান নামে এক...