26.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আর্জেন্টিনা দলে নতুন ৩ তরুণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু করল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা (১০ অক্টোবর) ও পুয়ের্তো রিকোর (১৩ অক্টোবর) বিপক্ষে দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত এই দলে প্রথমবার ডাক পেয়েছেন তিন তরুণ—
  • আনিবাল মরেনো (পালমেইরাস)
  • লাওতারো রিভেরো (রিভার প্লেট)
  • ফাকুন্দো ক্যামবেসেস (রেসিং ক্লাব)
দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, যিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আবারো জাতীয় দলের জার্সিতে ফিরছেন। দীর্ঘ সময় পর স্কোয়াডে এসেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি সর্বশেষ ২০২২ সালের জুনে খেলেছিলেন আর্জেন্টিনার হয়ে।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গিওলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...