29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
রোববার প্রজ্ঞাপনটি জারি হলেও সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে জানায় মন্ত্রণালয়ের কারা-১ শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং The Prisons Act, 1894 (IX of 1894)-এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. হাফিজ আল আসাদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।”
তবে কোন উদ্দেশ্যে বা কতদিনের জন্য ভবনটি কারাগার হিসেবে ব্যবহার করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...