34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

মিরপুরে অগ্নিকাণ্ড ; নিহত ১৬

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জানান, নিহতদের লাশ আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বিকেলে ফায়ার সার্ভিস প্রথমে ৯ জনের মৃত্যুর তথ্য জানালেও পরে উদ্ধার অভিযান চালিয়ে আরও কয়েকজনের মরদেহ পাওয়া যায়।
সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে আরও ইউনিট যুক্ত হয়। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “তল্লাশি অভিযান এখনও চলছে। পাশের কেমিক্যাল গোডাউনে আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিনতলা পোশাক কারখানার নিচতলার ওয়াশ ইউনিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা পাশের কেমিক্যাল গুদামে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...