28 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

জানা গেল সেই আনিসার ফল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মায়ের অসুস্থতার কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় পরীক্ষা দিতে পারেননি আনিসা আহমেদ। ফলাফলে বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আনিসা এ কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর দিন আনিসা রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে দেরিতে পৌঁছান। মায়ের অসুস্থতার কারণে তিনি সময়মতো কেন্দ্র পৌঁছাতে পারেননি বলে দাবি করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি তাকে।

পরীক্ষা দিতে না পেরে কেন্দ্রের ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা। সে সময় তার কান্নামিশ্রিত আবেদন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নেটিজেনরা মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

ঘটনার পর শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন,

“মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে এর সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

তবে পরে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের তদন্তে জানা যায়, আনিসার মায়ের অসুস্থতার কারণে দেরি হওয়ার দাবি সত্য নয়। ফলে তাকে পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...