31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

পদত্যাগ করেছেন পাইলট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রোববার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতির কাছে পাঠানো চিঠিতে তিনি এ ঘোষণা দেন।
পাইলট চিঠিতে লিখেছেন, বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কোয়াবের সদস্য থাকা উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতার জন্য উপযুক্ত নয়। তাই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।
প্রসঙ্গত, চলতি বছরের কোয়াব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট। গত ৬ অক্টোবর তিনি বিসিবির ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...