28 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজাপুর–ভাণ্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিম আকন একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। পথে পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কার পর নাসিম আকন সড়ক থেকে ছিটকে পাশের গাছে আঘাত পেয়ে ডোবায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। ঘাতক বাস ও চালককে আটক করতে অভিযান চলছে।
স্থানীয় রাজনৈতিক মহলে নাসিম আকনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মরদেহ দেখতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...