30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

শেষ ভালবাসায় শরীয়তপুরে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারচর ইউনিয়নের পোড়াগাছা মাদ্রাসা মাঠে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রোববার গভীর রাতে তার লাশ নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায়।
নিহত আবুল কালাম (৩৫) ঈশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। বর্তমানে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করছিলেন।
পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক — বড় ছেলে আব্দুল্লাহ (৫) ও ছোট মেয়ে সুরাইয়া আক্তার (৩)।
নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বলেন,

“আমার সন্তানরা এখনো বুঝতে পারছে না, তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে, ‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা।’ আমি কীভাবে ওদের বোঝাই, ওদের বাবা আর কখনো জাগবে না! আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা।”

চাচাতো ভাই আব্দুল গণি চোকদার ক্ষোভ প্রকাশ করে বলেন,

“সরকারের অবহেলার কারণেই আমার ভাই মারা গেল। এখন এই মৃত্যুর দায় কে নেবে?”

মেট্রোরেলের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন,

“মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে এবং দাফনে অংশ নিতে আমাকে পাঠানো হয়েছে। পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।”

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন,
“আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেওয়া হয়েছে। পরিবার যেকোনো প্রয়োজনে আমাদের পাশে পাবে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...