28 C
Dhaka
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

নাইটহুড পেলেন জেমস অ্যান্ডারসন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন পেয়েছেন ব্রিটিশ রাজ পরিবারের সর্বোচ্চ সম্মান নাইটহুড খেতাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যান এই স্বীকৃতি প্রদান করেন।
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৩ বছর বয়সী অ্যান্ডারসন খেলেছেন ১৮৮টি টেস্ট, নিয়েছেন ৭০৪টি উইকেট—যা কোনো পেসারের জন্য বিশ্ব রেকর্ড। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে ২৬৯ উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের সেরা উইকেটশিকারি। টি-টোয়েন্টিতেও ১৯ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৮টি উইকেট।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ল্যাঙ্কশায়ার কাউন্টি দলে খেলে যাচ্ছেন এই অভিজ্ঞ বোলার। সম্প্রতি ‘দ্য হানড্রেড’-এর ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গেও ওয়াইল্ডকার্ড চুক্তি হয়েছে তার।
অ্যান্ডারসনকে এই সম্মাননা দেওয়ার ঘোষণা আসে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগসংক্রান্ত সম্মাননা তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ার পর।
টেস্ট ইতিহাসে অ্যান্ডারসনের ওপরে আছেন কেবল দুই কিংবদন্তি স্পিনার—শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০)।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে এক হাজার একশ’ তেতাল্লিশ (১,১৪৩)।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...