28.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে কোটা সুবিধায় বিসিএসে চাকরির অভিযোগ

জনপ্রিয়
মুক্তিযোদ্ধা চাচাকে নিজের পিতা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটা সুবিধা নিয়ে বিসিএসে চাকরি করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পারিবারিক সম্পর্ক নিশ্চিত করা হবে।
দুদক মহাপরিচালক বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে সরকারি চাকরি ও অন্যান্য সুবিধা গ্রহণের কয়েকটি মামলা ও তদন্ত চলমান রয়েছে। এর অংশ হিসেবে ইউএনও কামাল হোসেনের বিষয়েও ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর কামাল হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, ৩৫তম বিসিএসে অংশ নেওয়ার সময় তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে নিজের জন্মদাতা পিতা-মাতা—মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের নামের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে দেখান।
তদন্তে দেখা গেছে, এই পরিচয়ের ভিত্তিতে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি চাকরি ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করেছেন।
দুদকের অনুমোদন অনুযায়ী, ইউএনও কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা ও চাচা-চাচির ডিএনএ পরীক্ষা করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে শিগগিরই এ পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
বর্তমানে কামাল হোসেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...