28.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বছর ঘুরে আবারও কাছে চলে এসেছে মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের মাস পবিত্র রমজান। ইসলাম ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ গতকাল শনিবার (৮ নভেম্বর) এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আসন্ন রমজান শুরু হতে এখনো ১০০ দিন বাকি।
জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে। আর একদিন পর, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন,

“১৭ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে, তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই অস্ত যাবে। ফলে চাঁদটি খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে।”

রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষের দিকে ধীরে ধীরে ১৩ ঘণ্টায় গিয়ে পৌঁছাবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন, আর ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...