30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

আশরাফুলকে নিয়ে যা বললেন শান্ত

জনপ্রিয়

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে আবারও জাতীয় দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য লিটন দাস ও শান্তদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।
দলে তার অন্তর্ভুক্তিতে খেলোয়াড়দের মধ্যে উচ্ছ্বাস থাকলেও, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন— স্বল্প মেয়াদি দায়িত্বে আশরাফুলের পক্ষে বড় কোনো পরিবর্তন আনা কঠিন হবে।
শান্ত বলেন, “অবশ্যই সবাই এক্সাইটেড। উনি অনেক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, অভিজ্ঞতাও প্রচুর। কোচ হিসেবে এখন দলে এসেছেন, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আগে কখনও একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়নি, এবার সেটা হচ্ছে।”
তবে সময়ের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। “যতদূর জানি, উনি শুধু এই সিরিজের জন্য থাকবেন। একটা সিরিজে খুব বেশি টেকনিক্যাল পরিবর্তন আনা সম্ভব না। সময়টা কম, তাই গভীরভাবে কাজ করা কঠিন হবে। তারপরও আশা করি, উনার অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।”
বর্তমানে বাংলাদেশ দল নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে নতুন কোচিং নিয়োগ, অন্যদিকে সহকারী কোচ সালাউদ্দিনের বিদায়— মাঠের বাইরে ঘটছে বেশ কিছু রদবদল। তবে এসব নিয়ে বিচলিত নন শান্ত।
তার ভাষায়, “বাইরের বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি চেষ্টা করি শুধু যা আমার হাতে আছে, সেটাতেই মনোযোগ দিতে। মাঠের বাইরে আলোচনা সবসময় থাকবে, কিন্তু আমি মাঠের ভেতরের কাজটাই নিয়ে ভাবতে পছন্দ করি।”
বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে আশরাফুলের নতুন অধ্যায়। স্বল্প সময়ে তিনি কতটা প্রভাব রাখতে পারেন, তা এখন দেখার বিষয়। তবে দলের সিনিয়র ক্রিকেটারদের আশা— অভিজ্ঞতার আলোয় কিছুটা হলেও পরিবর্তন আনবেন আশরাফুল।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...