28.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে কাজী সালাউদ্দিন 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি :

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডে  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী কাজী সালাউদ্দিন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার( ০৯ নভেম্বর)  বিকালে ৩ টায় দিকে  সীতাকুণ্ড  প্রেস ক্লাবের অডিটোরিয়ামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকে আমাকে আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করে। সবার সহযোগিতায় এ আসন থেকে আমি এমপি নির্বাচিত হলে সীতাকুণ্ড তথা পাহাড়তলী, আকবরশাহকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে।

এছাড়া সীতাকুণ্ডের পর্যটন সম্ভাবনা, শিপইয়ার্ড শিল্পে শ্রমিক নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস দমন, যুবকদের কর্মসংস্থান এবং ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থাপনার সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের বিষয়ে কাজ করা হবে। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, বাঁশবাড়িয়া ও গুলিয়াখালি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে সীতাকুণ্ডকে একটি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলা হবে।

বিএনপিতে মনোনয়ন নিয়ে গ্রুপিং প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর কাজী সালাউদ্দিন বলেন, বিএনপিতে আগেও কোন বিরোধ ছিল না। ভবিষ্যতেও হবে না। সবাই দলের সিন্ধান্তকে মেনে নিয়ে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক  এডভোকেট মো. সারোয়ার হোসাইন লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু জাফর ভূঁইয়া, ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকবর, কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি মো. শামসুদ্দোহা, সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া,

মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সরওয়ার কামাল, সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের যুবদল-ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...