32 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

দুর্দান্ত সূচনা করেছেন জয় ও সাদমান

জনপ্রিয়
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন সম্পূর্ণ নিজের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট দ্রুত তুলে নেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।
মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন ১৭৭ রানে পিছিয়ে।
জয়-সাদমানের ব্যাটে দলীয় শতক পূর্ণ করে ফেলে স্বাগতিকরা। সাদমান ছিলেন কিছুটা আগ্রাসী মেজাজে; মাত্র ৪৯ বলে তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি। খানিক পরেই জয়ও ৭২ বলে নিজের পঞ্চম টেস্ট ফিফটি পূর্ণ করেন।
২০.৪ ওভারে দলীয় ১০০ রানের জুটি গড়ে ফেলেন তারা। দুজনেরই ব্যাটে এসেছে বেশ কিছু দৃষ্টিনন্দন শট, বিশেষ করে কভার ড্রাইভ ও পুলে রান তুলেছেন স্বাচ্ছন্দ্যে।
এর আগে সকালে দ্বিতীয় দিনের খেলা শুরুর মাত্র ১৪ বলের মধ্যেই আয়ারল্যান্ডকে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা যোগ করতে পারে মাত্র ৬ রান।
তাইজুল ইসলাম প্রথমে ম্যাথু হ্যামফ্রেসকে আউট করেন, আর পরের ওভারে হাসান মাহমুদ বোল্ড করেন বাডি ম্যাককার্থিকে (৩১)। ফলে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...