32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আজ থেকে নতুন পোশাকে পুলিশ

জনপ্রিয়
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে পুলিশের পোশাক ও বাহিনী সংস্কারের দাবিও জোরালো হয়ে ওঠে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যরাই বিদ্যমান ইউনিফর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতেই বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক নতুন করে ডিজাইন ও পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আজ (১৫ নভেম্বর) থেকে দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন ইউনিফর্ম পরিধান শুরু করেছেন।
নতুন পরিকল্পনায় মহানগর পুলিশের জন্য নির্ধারিত হয়েছে লোহার (আইরন) রঙের নতুন পোশাক। একই রঙের ইউনিফর্ম পেয়েছে—
  • পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
  • ট্যুরিস্ট পুলিশ
  • হাইওয়ে পুলিশ
  • নৌপুলিশ
তবে জেলা পুলিশের ইউনিফর্ম এখনো পরিবর্তন হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে জেলার সদস্যদের
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান—
“আজ (১৫ নভেম্বর) থেকে দেশের সব মহানগর এলাকায় নতুন পুলিশ ইউনিফর্ম চালু হয়েছে। পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনীই নতুন পোশাকে রূপান্তরিত হবে।”
নতুন পোশাকের মাধ্যমে পুলিশ বাহিনীর পরিচ্ছন্ন ও আধুনিক ইমেজ গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...