30.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

মেক্সিকোর রাজধানী ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মেক্সিকোর রাজধানী ও প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছাকাছি এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছাকাছি এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত আকাপুলকো মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ বন্দর ও সমুদ্রসৈকতভিত্তিক পর্যটন কেন্দ্র। ভূমিকম্পের কম্পন রাজধানী মেক্সিকো সিটিসহ আশপাশের বিস্তৃত এলাকাতেও টের পাওয়া যায়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিজের দুইতলা অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শহরে ১২ জন আহত হলেও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের সময় দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। কম্পন শুরু হলে নিরাপত্তার স্বার্থে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
মেক্সিকোর জাতীয় ভূকম্পন পরিষেবা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
সান মার্কোসের মেয়র মিসায়েল লরেঞ্জো কাস্তিয়ো জানান, ভূমিকম্পে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ বাড়িতেই ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন উদ্ধার ও পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...