22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

হামলার শিকার ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

জনপ্রিয়
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলার শিকার ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা খোকন দাসের ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাকে গুরুতরভাবে আহত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার তার চিকিৎসার অংশ হিসেবে অস্ত্রোপচার করা হয়। তবে তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারকে আসামি করা হয়েছে।
খোকন দাসের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, নিহতের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...