22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভেনেজুয়েলায় হামলা গ্রহণযোগ্য নয়: রাশিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক ও নিন্দনীয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই হামলাকে বৈধতা দিতে যে ব্যাখ্যা বা অজুহাত তুলে ধরা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মস্কো জানায়, দেশটির পাশে থাকার অবস্থান তারা পুনর্ব্যক্ত করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো রুশ নাগরিকের হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হলেও, বর্তমান পরিস্থিতিতে কারাকাসকে সামরিক বা অন্য কোনো সহায়তা দেওয়ার বিষয়ে ক্রেমলিন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

এদিকে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় শনিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ জানান, একটি বিস্ফোরণের অভিঘাত এতটাই শক্তিশালী ছিল যে, আশপাশের ভবনের জানালার কাচ কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজধানী কারাকাসে ভোরের দিকে বিকট শব্দ, যুদ্ধবিমানের আওয়াজ এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। একই সময়ে শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক স্থাপনার আশপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...