22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

জকসু নির্বাচন: কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে আটক ওই নারী শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রী

জনপ্রিয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে এক নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটক ওই নারী ছাত্রশিবির-আপ বাংলাদেশ-ইনকিলাব মঞ্চ সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী।
এদিকে একই দিনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে এক যুবককে মারধরের ঘটনাও ঘটে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জবি জকসু ও হল সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা বিলম্বে সকাল ৯টায় শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোট শুরুর আগের রাতেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। ভোটগ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও স্বচ্ছভাবে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, এর আগে দুই দফা পিছিয়ে জবি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৬ জানুয়ারি। গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে সেদিন ভোরে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতুন তারিখ ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেডসহ একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি স্বতন্ত্র ও আংশিক প্যানেল থেকেও প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...