22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

পলাশে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জনপ্রিয়
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (রাত) আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি মৃত মদন ঠাকুরের ছেলে এবং দীর্ঘদিন ধরে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চরসিন্দুর বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হত্যার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...