30.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

জনপ্রিয়
শহিদ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের হাদি চত্বর থেকে এ পথযাত্রা শুরু হয়।
আয়োজকদের জানান, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
পথযাত্রায় ১০টি পিকআপ ভ্যানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘Justice For Hadi’, ‘March For Insaf’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল—
‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’,
‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’,
‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’,
‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা—হাদি তোমায় দেখা যায়’,
এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।
৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে ভারত অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করা।
৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...