31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মোসাব্বির হ’ত্যার ঘটনায় প্রধান শু’টারসহ গ্রে’ফতার ৩

জনপ্রিয়
রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় সংঘটিত আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটার জিনাত এবং পরিকল্পনায় যুক্ত সন্দেহভাজন বিল্লাল। অপর গ্রেফতার ব্যক্তি তাদের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...