34 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

আমাকে মাননীয় বলবেন না, সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান

জনপ্রিয়
বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেছেন, তার নামের আগে যেন ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার না করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ঢাকার একজন জ্যেষ্ঠ সাংবাদিক তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় শব্দটি ব্যবহার করবেন না।”
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, “দীর্ঘ সময় দেশে থাকতে না পারলেও আমার মন সবসময় দেশের মানুষের সঙ্গেই ছিল।”
সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারেক রহমান নিজে সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

কেশবপুরে মসজিদের মাইক ব্যবহার করে মব হামলা, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা...