30.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

খুলনায় যুবককে গু’লি করে হ’ত্যা

জনপ্রিয়
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বাগমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা এবং আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় অবস্থানকালে অস্ত্রধারীরা বিকুলকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই ওসি আব্দুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...