22 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

জনপ্রিয়
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণের সমর্থনই তাকে শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার সাহস জুগিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর মূল উদ্দেশ্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তিনি উল্লেখ করেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারের হাতে গড়ে ওঠেনি; বরং সাধারণ খেটে খাওয়া মানুষ ও ছাত্রসমাজের আত্মত্যাগেই সেই আন্দোলন সফল হয়েছিল। ভাষা আন্দোলনে তার বাবাও অংশগ্রহণ করেছিলেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণআন্দোলনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের কারণেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে। ৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান—সবকিছুই সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত।
২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ৫ আগস্ট রাজপথে তিনি ছাড়া তার দলের আর কোনো শীর্ষ নেতাকে সাধারণ মানুষ দেখতে পায়নি।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “যখন মানুষের পাশে কেউ ছিল না, তখন আমি ছিলাম। এখন সবকিছু ঠিক হলে আমি উপেক্ষিত।” তিনি দাবি করেন, তিনি কোনো দল, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রতিনিধি নন; বরং তিনি তার এলাকার সাধারণ মানুষের প্রতিনিধি।
রুমিন ফারহানা বলেন, মাটির মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নিজের জীবন ও ভবিষ্যৎ বাজি রেখে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...