18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

অনেক শাড়িই হয়তো মা ইচ্ছা করেই তার জন্য কিনে রেখে দেন

জনপ্রিয়
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। সম্প্রতি শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের মনে নস্টালজিয়ার ছোঁয়া লাগিয়েছেন তিনি। ছবির সঙ্গে উঠে এসেছে মায়ের শাড়ি ঘিরে তার ভালোবাসা, আবেগ আর শৈশবের স্মৃতি।
পোস্টের ক্যাপশনে ফারিণ লিখেছেন, প্রতিটি মেয়ের শাড়ির প্রতি আগ্রহ তৈরি হয় মূলত মাকে দেখেই। ছোটবেলায় মায়ের আলমারিভর্তি শাড়ি দেখেই তার মনে হতো—কবে বড় হবেন, কবে শাড়ি পরে দাওয়াতে যাবেন। সেই শৈশবের কৌতূহল ও ভালোবাসা আজও তার ভেতরে রয়ে গেছে বলে জানান অভিনেত্রী।
মায়ের সঙ্গে শাড়ি নিয়ে তার সম্পর্ক যে কতটা গভীর, সেটিও তুলে ধরেছেন ফারিণ। তিনি জানান, এখনো মা নতুন শাড়ি কিনলে প্রথমে সেটি পরার সুযোগ পান তিনি নিজেই। এমনকি কিছু শাড়ি আছে, যেগুলো তার মা কখনো পরেননি—সেগুলো তিনি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছেন।
ফারিণের কাছে বিশ্বের নামকরা ব্র্যান্ডের পোশাকের চেয়েও মায়ের আলমারিতে থাকা শাড়িগুলো অনেক বেশি মূল্যবান। তার মতে, মায়েরা হয়তো এভাবেই নিঃশব্দে সন্তানের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। অনেক শাড়িই হয়তো মা ইচ্ছা করেই তার জন্য কিনে রেখে দেন।
অভিনেত্রীর এই আবেগঘন পোস্টে ভক্তদের মাঝেও ব্যাপক সাড়া পড়েছে। মন্তব্যের ঘরে অনেকেই নিজের মায়ের সঙ্গে শাড়ি ও শৈশবের স্মৃতির মিল খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...