31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

টাঙ্গাইল পিটিসিতে ফায়ারিং প্রশিক্ষণে কনস্টেবল গুলিবিদ্ধ, ঢাকায় রেফার্ড

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

টাঙ্গাইলের মহড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে মাসুম মিয়া নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তার বুকে লাগে। সোমবার (সকাল) আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত কনস্টেবল মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে।
ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অস্ত্রের ত্রুটির কারণে গুলি ভরার সময় হঠাৎ ফায়ার হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনাবশত তার বুকে গুলি লাগে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যাচের প্রশিক্ষণ শেষ হলে আগামী ৩ ফেব্রুয়ারি পুলিশ ট্রেনিং সেন্টার ত্যাগ করার কথা ছিল।

- Advertisement -spot_img
সর্বশেষ

লটারির বদলিতে ভেঙে পড়েছে গণপূর্তের ‘চেইন অব কমান্ড’

গণপূর্ত অধিদফতরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে একযোগে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত ঘিরে এখন সংস্থাটির প্রকৌশলীদের...