30 C
Dhaka
রবিবার, মার্চ ২৯, ২০২৬

দেশের বাজারে সোনা–রুপার দামে নতুন রেকর্ড, ভরিতে সোনা ২ লাখ ৩৮ হাজার ছাড়াল

জনপ্রিয়
দেশের বাজারে ফের সোনা ও রুপার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভরি প্রতি চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে মঙ্গলবার থেকে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।
গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও নতুন উচ্চতায় পৌঁছেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম পাঁচ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় চাহিদার প্রভাবেই সোনা ও রুপার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...